Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অ- মিল

  • Reporter Name
  • Update Time : ১১:৩৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬ Time View
মাহফুজ রেজা
হাতির ঝিলে
নাই তো হাতি
ঘোড়া শালে ঘোড়া,
সোনাই মুড়ি
নয় তো কভু
সোনা দিয়ে মোড়া।
মালি বাগে
মালির দেখা
মিলে না তো ভাই,
গোলাপ বাগে
গোলাপ তো নাই
নামেরই বড়াই।
কুসুম পুরে
কুসুম চাষে
আগ্রহ টা কম,
মানিক তলায়
মানিক কোথায়?
মিলে কি হরদম?
সেপাহী বাগের
সেপাহিরা
পালিয়ে কোথায় গেছে,
রাজার বাগের
রাজাদের আজ
কেউ নাহি তো যাচে।
Tag :
About Author Information

জনপ্রিয়

ফকিরহাটে ৪০ ড্রাম রেনুপোনা জব্দের ৪ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে

অ- মিল

Update Time : ১১:৩৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
মাহফুজ রেজা
হাতির ঝিলে
নাই তো হাতি
ঘোড়া শালে ঘোড়া,
সোনাই মুড়ি
নয় তো কভু
সোনা দিয়ে মোড়া।
মালি বাগে
মালির দেখা
মিলে না তো ভাই,
গোলাপ বাগে
গোলাপ তো নাই
নামেরই বড়াই।
কুসুম পুরে
কুসুম চাষে
আগ্রহ টা কম,
মানিক তলায়
মানিক কোথায়?
মিলে কি হরদম?
সেপাহী বাগের
সেপাহিরা
পালিয়ে কোথায় গেছে,
রাজার বাগের
রাজাদের আজ
কেউ নাহি তো যাচে।