জিয়া সাইদ
পরাস্ত সেই রাত্রির পর
অভিমানে অন্ধকারে ছিলাম বহুদিন
কড়া নেড়ে নেড়ে
ফিরে গেছে সঞ্জীবন
বাঁক নেওয়া নদীর কথা
বলতে এসেছে স্মরণ
আমি দরজা খুলিনি
দূরের জানালা খুলে
শুধু তোমার চলে যাওয়া দেখছিলাম….
Reporter Name