সর্বশেষ :
ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি তিন শিশুসহ নিহত ৯, আহত ৩১ হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে ধাওয়া দিলো ইরান ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬ কোরিয়ান গেমে আসক্ত: নবম তলা থেকে একে একে লাফিয়ে পড়লো তিন বোন গ্রিস উপকূলে নৌকা ও জাহাজের সংঘর্ষ, ১৫ অভিবাসীর মৃত্যু সৌদি আরবে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র তিন দিনের যুদ্ধ শেষে বেলুচিস্তানের নিয়ন্ত্রণ নিল পাকিস্তান সেনাবাহিনী লাগাতার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বাড়ছে উদ্বেগ আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দাঁড়িপাল্লার সমর্থনে কুতুবদিয়ায় ৫ ফেব্রুয়ারি জনসভা, অর্ধলাখ মানুষের উপস্থিতির প্রস্তুতি

প্রতিনিধি: / ১৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

‎কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়া-মহেশখালী আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আগামী ৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।

‎কুতুবদিয়া সমুদ্র বিলাস পয়েন্টের মনোরম সমুদ্র সৈকতে আয়োজিত এ জনসভায় অর্ধলাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনী মিডিয়া উইংয়ের আহ্বায়ক ও জামায়াত নেতা আকবর খাঁন। শনিবার (৩১ জানুয়ারি) কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

‎প্রেস ব্রিফিংয়ে দৈনিক হিমছড়ি পত্রিকার বার্তা প্রধান হুমায়ুন সিকদারসহ জামায়াতে ইসলামীর স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎আয়োজকরা জানান, জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. ছৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

‎জনসভাকে ঘিরে কুতুবদিয়া জুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা আশা করছেন, এই জনসভা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থনের বার্তা দেবে।


এই বিভাগের আরো খবর