সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কচুয়ায় এম.এ.এইচ সেলিমের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের স্বতন্ত্র
প্রার্থী এম.এ.এইচ সেলিমের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে কচুয়া উপজেলার বাধাল বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে
এম.এ.এইচ সেলিম উপস্থিত জনতার কাছে তাঁর নির্বাচনী প্রতীক ‘ঘোড়া’য় ভোট
প্রার্থনা করেন। তিনি বলেন, “উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রায় সবাইকে
ঐক্যবদ্ধ হয়ে ঘোড়া প্রতীকে ভোট দিতে হবে।” এ সময় তিনি এলাকার সার্বিক
উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর
অঙ্গীকারের কথা তুলে ধরেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে অ্যাডভোকেট নুরুল
আমিন শিকদার, মেহেবুব আলম কিশোর, বাসুদেব মুন্সী খোকন ও শেখ শহিদুল
ইসলাম। বক্তারা বলেন, এম.এ.এইচ সেলিম একজন জনবান্ধব নেতা এবং এলাকার
উন্নয়নে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তাঁরা আসন্ন নির্বাচনে সবাইকে ঘোড়া
প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এছাড়া সাইনবোর্ড বাজার, কচুযা সদর সহ বিভিন্ন স্থানে পথ সভা করেন। পথসভায়
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে সমর্থকদের মধ্যে
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ল্য করা যায়।


এই বিভাগের আরো খবর