সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কপিলমুনিতে অদক্ষ বাইক মেকানিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাইকাররা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

প্রতিনিধি: / ৪৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

কপিলমুনি (খুলনা) অফিসঃ কপিলমুনিতে প্রতিটা মোড়ে মোড়ে অদক্ষ আনকোরা বাইক মিস্ত্রি সেজে গ্যারেজ খুলে বসে
আছে। যাদের নেই কোন নূন্যতম অভিজ্ঞতা আনাড়ি গ্যারেজে দুই পাঁচ দিন কাজ করে নিজেই
গ্যারেজ খুলে বসে আছে। আর সেখানে একের পর এক বাইকারদের ঠকানো হচ্ছে। করা হচ্ছে
তাদের সাথে চরম প্রতারণা। এদের কর্মকাণ্ডে তদারকি না থাকার কারণে এরা বেপরোয়া হয়ে
উঠেছে। না জেনে অনেক বাইকাররা তাদের বাইকের টুকিটাকি সমস্যা নিয়ে এসব
মেকানিকের ফাঁদে পা দিলে লুফে নিচ্ছে মোটা অংকের টাকা। অথচ বাইকের কাজের কাজ
কিছুই হচ্ছে না বরং সমস্যা আরো দ্বিগুণ সৃষ্টি হচ্ছে। এরা অধিকাংশ নেশাখোর ও মাদক
বিক্রেতা। শুধু তাই নয় অধিকাংশ বাইকারদের তাদের বাইক রেখে যেতে বলে। আর এই সুযোগে
বাইকে থাকা মূল্যবান পার্টস খুলে নিয়ে ডুব্লিকেট পার্টস লাগিয়ে দেয় । আর এই
পার্টস তারা অন্য বাইকারদের কাছে চড়া দামে বিক্রয় করে। এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে
এমনটাই দাবি করছেন একাধীক ভূক্তভোগী । প্রতারণার কারণে বাইকাররা তাদের দিক থেকে মুখ
ফিরিয়ে নিচ্ছে। অনেক ভুক্তভুগি বাইকাররা তাদের এই অভিযোগের কথা জানিয়েছেন। তবে
একটি সূত্র জানিয়েছেন, মেকানিকের ব্যবসা মন্দা গেলেও পাশাপাশি অধিকাংশ বাইক
মেকানিকরা মাদক কারবারে ঝুকে পড়েছে। সমপ্রতি কপিলমুনি কলেজ রোডে রাসেলের গ্যারেজে
থাকা সেতু নামে এক কর্মচারী মাদক সহ পুলিশের কাছে ধরা পড়লেও রাসেল পালিয়ে যেতে সক্ষম
হয়। বেশ কিছুদিন পালিয়ে থাকার পর কলেজ রোডের দোকানটি ছেড়ে দিয়ে কপোতাক্ষ নদীর ধারে
ঘর নিয়ে সেখানেই চলছে হরদম মাদক সেবন ও মাদকের ব্যবসা। আর এই মামলায় সেতু বেশ
কিছুদিন জেল হজতে খেটে জামিনে বেরিয়ে এসে আবারো মাদক ব্যবসা শুরু করেছে বলে
জানিয়েছেন এলাকাবাসি। তবে একটি বিশস্ত সূত্রে জানায় কপিলমুনি কলেজ
রোড,শ্রীরামপুর মোড়, কপিলমুনি মেইন রোড সহ যে কয়টি মটর বাইক গ্যারেজ আছে
অধিকাংশ মেকানিকদের একটা বড় সিন্ডিকেট চোরাই মটর সাইকেল সহ মাদকের কারবারে
জড়িত। এদের গ্যারেজের ভিতরে গোপন রুমে চলে এসব কর্মকাণ্ড। এদের বিরুদ্ধে জরুরী
ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।


এই বিভাগের আরো খবর