সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পিরোজপুরে প্রযুক্তি সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরামর্শ সভা

প্রতিনিধি: / ৪৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি: প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক দিক নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তির অপব্যবহারে নারী ও
কিশোরীদের বিরুদ্ধে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পিরোজপুরে
পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর
উদ্যোগে এবং পিরোজপুর গণ উন্নয়ন সমিতির সহযোগিতায় আয়োজিত এ সভায়
সভাপতিত্ব করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চজঝঞট) প্রকটর ড.
আকতার হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জজ কোর্টের
সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ রিয়াদ হাসান। মূল প্রবন্ধ
উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান।
পিরোজপুর সদর উপজেলা হলরুমে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিন ব্যাপি সভায় গণ
উন্নয়ন সমিতি নির্বাহী পরিচালক জিয়াউল আহসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবির,
জেলা তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী, এডিশনাল পিপি ওয়াহিদ হাসান বাবু,
মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল হক চান, শিক্ষক নেতা ঈশ্বরচন্দ্র দাস, আ ফ ম রেজাউল করিম,
খায়রুন নাহার রুবি, মিজানুর রহমান খোকন, সাংবাদিক হাসান মামুন , সাংবাদিক
নুরুদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সিভিল সোসাইটির নেতৃবৃন্দ,
গণমাধ্যমকর্মী ও স্থানীয় পর্যায়ের অংশীজনগন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করলেও এর অপব্যবহারের
ফলে প্রযুক্তি সহায়তাপ্রাপ্ত জেন্ডারভিত্তিক সহিংসতা (ঞঋএইঠ) নতুন রূপে সমাজে
ছড়িয়ে পড়ছে। এ ধরনের সহিংসতা শুধু ব্যক্তিগত ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি
পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বক্তারা আরও বলেন,
ঞঋএইঠ প্রতিরোধ, প্রশমন ও সচেতনতা বৃদ্ধিতে সরকার, সিভিল সোসাইটি,
গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ জরুরি। ডিজিটাল উন্নয়নের
পাশাপাশি নিরাপদ, নৈতিক ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে সবাইকে
একযোগে কাজ করতে হবে। পরামর্শ সভায় অংশগ্রহণকারীগন আশাবাদ ব্যক্ত করেন যে,
আলোচনা থেকে প্রাপ্ত সুপারিশ ও অভিজ্ঞতা ভবিষ্যতে নীতিনির্ধারণ এবং মাঠপর্যায়ে
কার্যকর উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে আয়োজকরা এ ধরনের
সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়নে সংশি­ষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর