মির্জাগঞ্জে মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ফিরে পেতে পরিবারে আকুতি
প্রতিনিধি:
/ ১
দেখেছেন:
পাবলিশ:
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
শেয়ার করুন
মাসুম বিল্লাহ : মির্জাগঞ্জ : মির্জাগঞ্জ উপজেলার ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নের (রানিপুর) সাতবাড়িয়া গ্রামের রানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাও: হারুনুর রশিদের ছোট ছেলে মো: সাইফুল্লাহ (১১) গতকাল ছারছিনা দরবার থেকে নিখোঁজ হয়। তার বাবা বলেন, ছারছিনা দরবারে গত ০৭/০১/২০২৬ ইং তারিখে হিফজ বিভাগে ভর্তি হয়। গতকাল রবিবার বিকেল ৫টা থেকে সে নিখোঁজ। কোন উদ্দেশ্যে কোথায়ও গেছে না কেউ অপহরণ করছে আমরা জানিনা। এ ব্যাপারে সরুপ কাঠি থানায় সাধারণ ডায়েরি করার জন্য চেষ্টা করা হচ্ছে।