মাহফুজ রেজা
হাড় কাঁপানো শীত এসেছে
দাপট খানা ভারী,
আগুন জ্বেলে শীত তাড়াবো
আয় না তাড়াতাড়ি।
কিন্তু ক্ষণিক উষ্ণতা পাই
তারপরে তে শীত,
মোদের কাছে এমন দৃশ্য
হয়ে গেছে অতীত।
দলান কোঠায় থাকি যারা
জ্বালবো আগুন ক্যামনে?
দেখে দেখে স্বাধ মিটাবো
উষ্ণতা নেব এমনে।
Reporter Name 

























