সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভোরের নীরবতা ভেঙে সিলেটে ভূমিকম্প, মাত্রা ৫.৪, নেই ক্ষয়ক্ষতির খবর

প্রতিনিধি: / ৪৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

ভোররাতে হঠাৎ কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা। কয়েক সেকেন্ডের এই কম্পনে ঘুম ভেঙে যায় অনেকের। সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় অনুভূত এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হালকা থেকে মাঝারি ধরনের কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্প অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করেন অনেকে।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং গুয়াহাটি থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল আনুমানিক ৩৫ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভোর ৪টা ৪৭ মিনিট ৩৮ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। সংস্থাটির তথ্যেও ভূমিকম্পের মাত্রা ৫.৪ উল্লেখ করা হয়েছে। তবে একটি প্রতিবেদনে ইউএসজিএস উৎপত্তিস্থলের গভীরতা তুলনামূলক কম, প্রায় ১০ কিলোমিটার বলেও জানায়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যে। সেখানে এর মাত্রা ছিল ৫.৪। তিনি বলেন, “ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল ভূমিকম্পের কেন্দ্রের খুব কাছাকাছি হওয়ায় এখানে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ভূকম্পন অনুভূত হয়েছে। ভোররাতে ঘুমের মধ্যে থাকায় অনেকেই কম্পন টের পাননি বলে জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। উল্লেখ্য, সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। অতীতেও বিভিন্ন সময়ে এখানে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।


এই বিভাগের আরো খবর