Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে ১১ প্রার্থীকে বৈধ ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১২:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৬৫ Time View

রিপন মাহমুদ, পিরোজপুরঃ পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের
বিভিন্ন দল ও স্বতন্ত্র সহ ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধ
ঘোষণা করেছে পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা
আবু সাঈদ। এছাড়া পিরোজপুর ৩ আসনের দুজন প্রার্থীকে সঠিক
কাগজপত্র প্রদান সাপেক্ষে বৈধ ঘোষণা করা হবে।
শনিবার (৩ জানুয়ারী) সকাল থেকে তিনটি আসনের জন্য ভিন্ন ভিন্ন
সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান
স্মৃতি সভা কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ এবং অবৈধ
প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন
কর্মকর্তা মো. আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান
মামুন সহ জেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও
মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী
তৌহিদুজ্জামানের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। এছাড়াও পিরোজপুর
তিন আসনের জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীদের সঠিক কাগজপত্র
সংযুক্ত সাপেক্ষে মনোনয়ন এর ব্যাপারে সিদ্ধান্তনেয়া হবে বলে জানান জেলা
রিটানিং কর্মকর্তা।
পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, পিরোজপুর
জেলার তিনটি সংসদীয় আসনের ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনকে বৈধ
ঘোষণা করা হয়েছে। তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল মর্মে ঘোষণা
করা হয়েছে। পিরোজপুর-৩ আসনের দুজন প্রার্থীর ব্যাপারে কিছু কাগজপত্র
প্রদান সাপেক্ষে বৈধ ঘোষণা করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

সংবাদ সম্মেলনে ফরিদপুর নাগরিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন বর্জনের ঘোষণা

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে ১১ প্রার্থীকে বৈধ ঘোষণা

Update Time : ১২:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬