Dhaka ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মৌচাকে সড়কে ২ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬৪ Time View

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের উপড়ে সিএনজিও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক শিক্ষার্থী ইয়াসিন আরাফাত আশিক (২১) নিহত হয়েছেন।

ফ্লাইওভারের মৌচাক অংশে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার বলেন, “ভোরে ফ্লাইওভারটির মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি ও মোটরসাইকেলের। এতে সিএনজি ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।”

তিনি জানান, দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

তথ্যনুযায়, নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী ধলপুরে থাকতেন। আর নিহত ইয়াসিন থাকতেন দক্ষিণ মুগদায়। তার বাবার নাম ইব্রাহিম বাবু। ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে সে।

Tag :
About Author Information

জনপ্রিয়

রাজধানীর মৌচাকে সড়কে ২ জনের মৃত্যু

Update Time : ১১:৩৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬