Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে লিখি – শীতের নদীর মতো শুয়ে

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৬৩ Time View
জিয়া সাইদ
শৈত্যে কেঁপে কেঁপে
আবারো জ্বরের জানান দেয় শরীর
টের পাই ভেতরের ধস
সব ক্লেশ ক্লান্তি নিয়ে আমি
শুয়ে থাকি – যেভাবে শীতের নদী থাকে,
ভোরে – কুয়াশায় ;
চোখ বুজে ঘুমকে ডাকি –
আসে না
শুধু মায়ামুখগুলো আসে
কত রকম দৃশ্যে আসে মা
দেখতে দেখতে
একদম শিশু হয়ে যাই…
কী করি বলো মা –
যেখানেই থাকি অসুখ-বিসুখে ,
তাবৎ পথ্য প্রীতি পরিচর্যা ছাপিয়ে
আমার যে শুধু তোমার যত্নের
শিশুকালটাই মনে আসে
সেই কপালে আর্দ্র হাত ,
মাথায় জলের নামে অশ্রান্ত স্নেহসিঞ্চন
সেই সুধা শান্তি –
সেইসব শুশ্রুষায় যেতে ইচ্ছে করে
বড্ড ইচ্ছে করে….
Tag :
About Author Information

জনপ্রিয়

ফকিরহাটে ৪০ ড্রাম রেনুপোনা জব্দের ৪ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে

মাকে লিখি – শীতের নদীর মতো শুয়ে

Update Time : ১২:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
জিয়া সাইদ
শৈত্যে কেঁপে কেঁপে
আবারো জ্বরের জানান দেয় শরীর
টের পাই ভেতরের ধস
সব ক্লেশ ক্লান্তি নিয়ে আমি
শুয়ে থাকি – যেভাবে শীতের নদী থাকে,
ভোরে – কুয়াশায় ;
চোখ বুজে ঘুমকে ডাকি –
আসে না
শুধু মায়ামুখগুলো আসে
কত রকম দৃশ্যে আসে মা
দেখতে দেখতে
একদম শিশু হয়ে যাই…
কী করি বলো মা –
যেখানেই থাকি অসুখ-বিসুখে ,
তাবৎ পথ্য প্রীতি পরিচর্যা ছাপিয়ে
আমার যে শুধু তোমার যত্নের
শিশুকালটাই মনে আসে
সেই কপালে আর্দ্র হাত ,
মাথায় জলের নামে অশ্রান্ত স্নেহসিঞ্চন
সেই সুধা শান্তি –
সেইসব শুশ্রুষায় যেতে ইচ্ছে করে
বড্ড ইচ্ছে করে….