Dhaka ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৯৫ Time View

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে ঘটেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বাসচাপায় মোটরসাইকেল চালকসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে শনিবার দিনগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা গেছে যায়, ঝিনাইদহ ল-১১-৯২৫৭ নম্বরের একটি মোটরসাইকেল ভাঙ্গা থেকে ফরিদপুরমুখী লেনে চলার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই সুমন (২৫) ও ইমন (২২) নামে দুজন আরোহী নিহত হন। তারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। অপরদিকে গুরুতর আহত অপর আরোহী মো. আশিক মোল্লাকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মোটরসাইকেলটি থানায় জব্দ রাখা হয়েছে।”

Tag :
About Author Information

জনপ্রিয়

ফরিদপুরে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

Update Time : ১১:২৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫