সর্বশেষ :
রামপাল সদর ইউ‌নিয়ন  নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা  অনু‌ষ্ঠিত  ইরানি ড্রোনে ব্রিটিশ সাইপ্রাসে আরএএফ ঘাঁটিতে আঘাত, দাবি প্রেসিডেন্টের এবার সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা বাহরাইনে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, এক বাংলাদেশি নিহত তিন দেশের পাল্টাপাল্টি হামলা—যুদ্ধ পরিস্থিতিতে নিহত অন্তত ৬০০ ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় আম গাছ মুকুলে ভরে গেছে;  আমের সোনালি মুকুলে সৌরভ ছড়াচ্ছে ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চোট নিয়ে এবার হ্যাটট্রিক নেইমারের

প্রতিনিধি: / ৭২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

খেলাধুলা:নিয়মিতই চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। মেডিকেল টিমের অনুমতি না থাকার পরও স্পোর্তের বিপক্ষে গত শুক্রবার ৩-০ ব্যবধানের জয়ে দুই গোলে অবদান ছিল নেইমারের। গত বুধবার হ্যাটট্রিক করে দলকে বের করে আনলেন অবনমন অঞ্চল থেকে। ব্রাজিলিয়ান লিগ ব্রাসিলেইরাওতে জুভেন্তুদির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে সান্তোস। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছেন নেইমার। দীর্ঘ ৩ বছর পর পেশাদার ফুটবলে হ্যাটট্রিক করলেন তিনি। সবশেষ করেছিলেন ২০২২ সালের এপ্রিলে। হাঁটুতে চোট থাকা সত্ত্বেও ব্রাজিলিয়ান এই তারকা দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে তিনটি গোলই করেন, যা সান্তোসের জন্য ছিল খুবই দরকারি জয়। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, নেইমার মৌসুম শেষে বাম হাঁটুর মেনিস্কাস চোট সারাতে সম্ভবত আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। বার্সেলোনার সাবেক এই তারকা ৫৬তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে প্রথম গোল করেন। ১০ মিনিটেরও কম সময় পর ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে নিখুঁতভাবে দ্বিতীয় গোলটি করেন। এরপর পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। কিছুক্ষণ পরই তাকে ৮৩তম মিনিটে বদলি করে নেওয়া হয়। এই জয়ে মৌসুমের এক ম্যাচ বাকি থাকতে সান্তোস অবনমন অঞ্চল থেকে নিজেদের ভালোভাবেই দূরে সরিয়ে নিতে পেরেছে। এখন সান্তোস ভিটোরিয়ার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে। ভিটোরিয়াই হলো সেই দল যেটি বর্তমানে চারটি অবনমনস্থানের শেষটিতে রয়েছে। সান্তোস তাদের শেষ ম্যাচে আগামী রবিবার ভিলা বেলমিরোতে ক্রুজেইরোর মুখোমুখি হবে। সেখানে জিতলেই নিশ্চিত হয়ে যাবে প্রথম বিভাগের টিকিট।


এই বিভাগের আরো খবর