সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন রূপে চমকে দিলেন নুসরাত ফারিয়া

প্রতিনিধি: / ৬৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বিনোদন:ঢালিউডের অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয় থেকে শুরু করে আইটেম গানে নাচ; সবখানেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সিনেমার পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব নায়িকা; নিয়মিতই নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার সকালে এক নতুন রূপে চমকে দিলেন এই নায়িকা। রয়্যাল ব্লু (নীল) রঙের জমকালো শাড়ি ও হীরার স্টেটমেন্ট জুয়েলারিতে তার গ্ল্যামারাস ফটোশুটটি মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের। ছবিগুলো প্রকাশের সময় মজা করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘কাজ ফেলে রাখায় আমি একেবারে সেরা।’ ফারিয়ার এই মেকওভার লুক প্রকাশের পরপরই মুগ্ধতা ছড়িয়ে যায় নেটিজেনদের মাঝে। মুহূর্তের মধ্যে হাজারো লাইক-কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট। অনেকেই তার ফিটনেস, স্টাইলের প্রশংসা করেছেন। অনেকদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছিলেন নুসরাত ফারিয়া। সদ্যই দেশে ফিরেছেন বলেও শোনা যায়। দেশে এসেও থেমে নেই এই নায়িকার কাজ, নানা ব্যস্ততায় তার সময় কাটছে, আর নিজেকে তিনি মেলে ধরছেন নিত্যনতুন রূপে।


এই বিভাগের আরো খবর