Dhaka ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০ Time View

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলার আবাদ গ্রামে মৎস্য ঘেরের সীমানা নিয়ে বিরোধকে
কেন্দ্র করে সংঘর্ষে আনছার আলী শেখ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্য মইনুল হোসেন ও স্থানীয়রা জানায়, একই গ্রামের সোহান
রাড়ি, সরোয়ার রাড়ি, আলতাফ হোসেন রাড়িসহ একজন নারী ও আরও ৪/৫ জন ব্যক্তি
ভেকু (এক্সকাভেটর) দিয়ে তাদের মৎস্য ঘেরের সীমানার আইল কেটে দখলের চেষ্টা
করছিলেন। এ সময় আনছার আলী শেখ বাধা দিলে তাকে আঘাত করা হয়। এতে
ঘটনাস্থলেই তিনি মারা যান বলে পরিবারের অভিযোগ।

একই গ্রামের বাসিন্দা সিরাজুল শেখ জানান, ঘেরের জমির সীমানা নিয়ে
দীর্ঘদিন ধরে উভয় পরে মধ্যে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে জমি পরিমাপ করে
বিষয়টি মীমাংসার জন্য বুধবার দিন ধার্য ছিল। তবে তার আগেই এক প লোকজন
নিয়ে ঘেরে মাটি কেটে দখলের চেষ্টা করলে বাধা দিতে গিয়ে আনছার আলী শেখ
নিহত হন।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার আসরের নামাজের পর নিজ বাড়িতে তার জানাজা
অনুষ্ঠিত হয়। এ ঘটনায় নিহতের পরিবারের প থেকে থানায় অভিযোগ দায়ের করা
হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

Update Time : ১১:৩৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬