সর্বশেষ :
পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের ভরিতে দাম বাড়ল ১০ হাজার ৯০৬ টাকা
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬ ব্যাড বানি ও কেনড্রিক লামারের জয়জয়কার, ইতিহাস গড়লেন র্যাপ তারকা

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

বিনোদন: সংগীত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এ বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে জমকালো এক রাতের সাক্ষী হলো লস অ্যাঞ্জেলেস। যুক্তরাষ্ট্রের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় আয়োজিত ৬৮তম এই আসরে প্রধান পুরস্কারগুলো জিতে নিয়েছেন ব্যাড বানি, কেনড্রিক লামার, বিলি আইলিশ ও লেডি গাগা। গত রোববার রাতে অনুষ্ঠিত এই আয়োজনে শুধু পুরস্কার নয়, তৈরি হয়েছে নতুন ইতিহাসও।

এবারের গ্র্যামিতে ‘ডেবি তিরার মাস ফোটোস’ অ্যালবামের জন্য ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পুয়ের্তোরিকান শিল্পী ব্যাড বানি। স্প্যানিশ ভাষার এই অ্যালবাম তাকে একাধিক বিভাগে সাফল্য এনে দিয়েছে। অন্যদিকে, ‘লুথার’ গানের জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং ‘জিএনএঙ্’ অ্যালবামের জন্য ‘সেরা র্যাপ অ্যালবাম’সহ একাধিক পুরস্কার নিজের করে নিয়েছেন কেনড্রিক লামার।

গানের কথা ও সুরের দিক থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কারটি পেয়েছেন বিলি আইলিশ। তার গাওয়া ও লেখা ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ গানটি বিচারকদের মন জয় করে নেয়। পপ তারকা লেডি গাগা ‘মেহেম’ অ্যালবামের জন্য ‘সেরা পপ ভোকাল অ্যালবাম’সহ দুটি পুরস্কার জিতে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

এবারের আসরটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে কেনড্রিক লামারের জন্য। বাংলাদেশ সময় সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে শুরু হওয়া এই আয়োজনে চারটি পুরস্কার জয়ের মাধ্যমে তিনি র্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের বিশ্বরেকর্ড গড়েন। এর আগে কিংবদন্তি র্যাপার জে-জির ছিল ২৫টি গ্র্যামি। কেনড্রিক লামারের মোট গ্র্যামি সংখ্যা এখন ২৬টি। ‘জিএনএঙ্’ অ্যালবামের জন্য সেরা র্যাপ অ্যালবাম জয়ের মধ্য দিয়েই তিনি ইতিহাসের পাতায় নিজের নাম লেখান।

তারকাবহুল এই আয়োজনে টানা ষষ্ঠবারের মতো সঞ্চালকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় কমেডিয়ান ট্রেভর নোয়াহ। হ্যারি স্টাইলস, চার্লি এঙ্সিএঙ্ ও শ্যাপেল রোয়ানের মতো তারকারা মঞ্চে উঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি রোজে, ব্রুনো মার্স, লেডি গাগা, জাস্টিন বিবার, টাইলার দ্য ক্রিয়েটর ও রেজিনা কিংয়ের পারফরম্যান্সে জমে ওঠে পুরো অনুষ্ঠান।

দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের নজর ছিল ভারতীয় শিল্পীদের দিকে। আনুশকা শঙ্কর, সিদ্ধান্ত ভাটিয়া, শক্তি ও চারু সুরি বিভিন্ন বিভাগে মনোনয়ন পেলেও এবার কোনো পুরস্কার জিততে পারেননি তারা। তবে মনোনয়নের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের উপস্থিতি নজর কাড়ে।

এবারের গ্র্যামিতে বিশেষ আলোচনায় আসে দালাই লামার নামও। ‘মেডিটেশন: দ্য রিফ্লেকশনস অব হিজ হোলিনেস দ্য দালাই লামা’ অডিওবুকের জন্য তিনি ‘সেরা অডিও বুক ও বর্ণনা’ বিভাগে প্রথমবারের মতো গ্র্যামি জেতেন।

বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এবারের গ্র্যামিতে পপ, র্যাপ, রক থেকে শুরু করে লাতিন ও ক্ল্যাসিক্যাল সংগীত পর্যন্ত নানা ঘরানায় বৈচিত্র্যপূর্ণ বিজয়ীদের স্বীকৃতি দেওয়া হয়েছে, যা বিশ্বসংগীতের বহুমাত্রিক রূপকেই তুলে ধরে।


এই বিভাগের আরো খবর