সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দাউদ ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠলো নোরা ফাতেহির বিরুদ্ধে

প্রতিনিধি: / ৮০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বিনোদন:বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে ঘিরে নতুন করে উঠে এলো এক চাঞ্চল্যকর অভিযোগ। শোনা যায়, কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে ওঠাবসা তার, করেন মাদক সেবনও। যদিও এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি এই তারকার। তবে সূত্র বলছে, বিষয়টি নজরে রয়েছে পুলিশের। ভারতীয় গণমাধ্যমের খবর, একজন মাদক পাচারকারী সেলিম ডোলার ছেলে তাহের ডোলা দাবি করেছেন, দাউদ ইব্রাহিম আয়োজিত এক মাদক পার্টিতে নাকি উপস্থিত ছিলেন নোরা। অভিযোগটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী। নিজের সামাজিক মাধ্যমে নোরা লিখেছেন, তিনি কোনো ধরনের পার্টিতে যান না এবং পুরো সময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন। নোরার ভাষায়, ‘আমি সারাদিন কাজ করি। আমার ব্যক্তিগত জীবন বলেও কিছু নেই। ছুটির দিনে হয় বাসায় থাকি, নয়তো দুবাইয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাই। নিজের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করছি, তাই এসব অভিযোগ ভিত্তিহীন।’ অভিযোগকারীদের বিরুদ্ধে সতর্ক করে তিনি আরও বলেন, ‘যারা আমার নাম ব্যবহার করছেন, তাদের অনুরোধ- এটা বন্ধ করুন। না হলে এর পরিণাম ভালো হবে না। এবার আর চুপ করে থাকব না।’ শুধু নোরা নন, একই অভিযোগে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরসহ আরও কয়েকজনের নামও উঠে এসেছে। সূত্র বলছে, মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ শিগগিরই সংশ্লিষ্ট শিল্পীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে।


এই বিভাগের আরো খবর