Dhaka ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে রয়েছে..

  • Reporter Name
  • Update Time : ০৯:১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১১২ Time View

বিশ্বের বায়ুদূষণের তালিকায় ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যেকর পর্যায়ে রয়েছে। আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা বায়ুমানের স্কোর দূষণের দিক থেকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এদিকে ৫১১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য এটি উঠে আসে।

দ্বিতীয় অবস্থানে ২৭৪ স্কোর নিয়ে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, আর ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ইরাকের বাগদাদের স্কোর ১৭৫।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে রয়েছে..

Update Time : ০৯:১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫