সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হাসপাতালে চিকিৎসাধীন হাসান মাসুদ

প্রতিনিধি: / ৭০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বিনোদন:জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে গত ২৭ অক্টোবর রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। বর্তমানে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে খানিকটা গোপনীয়তা বজায় রেখেছে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ। তবে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে, হাসান মাসুদ এখনো হাসপাতালেই চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হতে তার আরও বেশ কিছু দিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের একসময়কার পরিচিত মুখ হাসান মাসুদ জনপ্রিয়তা অর্জন করেন একের পর এক হিট নাটকে অভিনয় করে। দীর্ঘদিন ক্যামেরার সামনে অনুপস্থিত থাকার পর সম্প্রতি তিনি ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’ দিয়ে অভিনয়ে ফিরেছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে সেই নাটকের শুটিং আপাতত স্থগিত রয়েছে। অভিনেতার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত ও সহকর্মীরা। তারা দ্রুত অভিননেতার আরোগ্য কামনা করছেন।


এই বিভাগের আরো খবর