সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইন্টিমেসি কোঅর্ডিনেটররা নারীদের স্বাধীনতা দিচ্ছেন: ফ্লোরেন্স পু

প্রতিনিধি: / ৪৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বিনোদন:অভিনেত্রী ফ্লোরেন্স পু সর্বশেষ ‘দ্য লুইস থেরউঙ্ পডকাস্ট’-এ ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের সঙ্গে তার অভিজ্ঞতা খোলাখুলিভাবে জানিয়েছেন। ফ্লোরেন্স বলেন, চলচ্চিত্রের যৌন দৃশ্যের সময় শিল্পীদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইন্টিমেসি কোঅর্ডিনেটররা কাজ করেন। তিনি বলেন, ‘এরা জটিলতা কমিয়ে শুটিংটাকে সহজ করে তুলে। যৌন দৃশ্যগুলোকে স্বাভাবিক কাজ হিসেবে অনুভব করায়। পরিবেশটা কখনো ঘোলাটে বা বিব্রতকর হতে দেয় না। আমি তাদের সঙ্গে কাজের ভালো ও খারাপ দু’ধরনের অভিজ্ঞতা পেয়েছি।’ পু উল্লেখ করেছেন, আগে অনেক যৌন দৃশ্য তিনি কোঅর্ডিনেটর ছাড়া শুট করেছেন। যদিও তিনি নিজের ওপর আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু তিনি দেখেছেন, তখন কেউ কেউ বিব্রতকর পরিস্থিতি তৈরি করে দৃশ্য পরিচালনা করতেন। অভিনেত্রী হিসেবে তিনি সেগুলো উপভোগ করতেন না। বিশেষ করে একটা নিরাপত্তাহীনতা কাজ করতো। মনে হতো তাকে রক্ষা করার কেউ নেই শুটিং সেটে। তবে বর্তমানে তিনি ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের সঙ্গে কাজ করে ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা পাচ্ছেন বলে দাবি করেন। তিনি বলেন, ‘এমনও একটি খারাপ উদাহরণ ছিল যেখানে কেউ দৃশ্যকে অদ্ভুত ও অস্বস্তিকর করে তুলেছিল। শুটিং স্বস্তির ছিল না। তবে সেখানে পরিবর্তন এসেছে।’ ফ্লোরেন্স আরও বলেন, ইন্টিমেসি কোঅর্ডিনেটররা নারীদেরকে সেটে আরও স্বাধীনতা দিচ্ছেন। তিনি জানান, ‘নারী হিসেবে ঘনিষ্ঠ দৃশ্যে শুটিং করা একটু জটিল। তাই অনেককিছু ভাবতে হয়।’ তিনি এক আবেগপূর্ণ দৃশ্যের উদাহরণ দেন যেখানে বারবার দৃশ্যটি করতে হয়েছিল। পু জানান, ‘আমি নারী হিসেবে কখনও পরিচালককে বলতে পারতাম না যে আর বেশি টেকের দরকার নেই। আমার সহশিল্পীই সেটে গিয়ে পরিচালককে জানিয়েছে যে ‘এটা করা দরকার নেই। যেটুকু হয়েছে সেটা পারফেক্ট। তখন বুঝতে পারলাম, আমি নিজে এই কথাটা বলতে পারতাম না। আমি বললে টিম মনে করতো নারী বলে আমি অস্বস্তি অনুভব করছি। কিন্তু যখন আমার সহ অভিনেতা বললো তখন সেটি খুব সহজেই গ্রহণ করা হলো।’ ফ্লোরেন্স পু মনে করেন, ইন্টিমেসি কোঅর্ডিনেটররা যৌন দৃশ্যের গল্প বোঝার, সংবেদনশীলতা এবং দৃশ্যের নৃত্যের মতো দিকগুলো শিখতে সাহায্য করেন। তিনি যোগ করেছেন, ‘ভালো কোঅর্ডিনেটরদের মাধ্যমে যা শিখেছি তা খুবই কার্যকর। যৌন দৃশ্যগুলো নিয়ে এখন আমার অস্বস্তি বা কষ্ট হয় না।’


এই বিভাগের আরো খবর