Dhaka ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

  • Reporter Name
  • Update Time : ০৮:২৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৩৫ Time View

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাত ১২টা ৪ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশের তথ্য বলছে, দুটি মোটরসাইকেলে চারজন এসে পরপর দুটি পেট্রোল বোমা প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতে দুটি মোটরসাইকেল এসে একটি রাউন্ড দিয়ে প্রিপারেটরি স্কুলের সামনে থেমে যায়। এদের মধ্যে দুটি মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট; বাকি দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল। এরপর একটি মোটরসাইকেল থেকে নেমে একজন পেট্রোল বোমায় আগুন ধরিয়ে দুটি বোমা স্কুলে লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্কুলকে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।”

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

Update Time : ০৮:২৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫