সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রেম চোপড়া

প্রতিনিধি: / ৮৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বলিউডজুড়ে মন খারাপের খবর। ধর্মেন্দ্রর অসুস্থতার পর এবার হাসপাতালে ভর্তি হয়েছেন আরেক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। গত সোমবার হঠাই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় এই খ্যাতিমান এ অভিনেতাকে। ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র খবর সূত্রে এমন তথ্য জানা গেছে। জানা গেছে, রুটিন চেক-আপের জন্যই হাসপাতালে নেওয়া হয়েছিল প্রেম চোপড়াকে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পরিবার জানিয়েছে, প্রবীণ এই অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি নয় তারা। চলতি বছরের সেপ্টেম্বরেই ৯০ বছরে পা রেখেছেন প্রেম চোপড়া। খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য তিনি বলিউডে এক অনন্য স্থান দখল করে নিয়েছেন। তার সংলাপ বলিউডপ্রেমীদের মুখে মুখে ফেরে আজও। প্রেম চোপড়ার জামাতা, অভিনেতা বিকাশ ভাট জানিয়েছেন, ‘ডাক্তারের পরামর্শে কিছুদিন হাসপাতালেই থাকতে হবে তাকে। পুরোপুরি সুস্থ হলেই ছাড়া পাবেন।’ শেষবার রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল প্রেম চোপড়াকে।


এই বিভাগের আরো খবর