সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

১২ বছর পর ফিরছে ‘রাউডি রাঠোর’

প্রতিনিধি: / ৩৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বিনোদন:বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ব্লকবাস্টার ছবি ‘রাউডি রাঠোর’ আজও দর্শক মহলে দারুণ জনপ্রিয়। বিশেষ করে পুলিশ অফিসারের চরিত্রে অক্ষয়ের আইকনিক সংলাপ ‘ডোন্ট অ্যাংরি মি’ এখনও সবার মুখে ফেরে। দীর্ঘদিন পর সেই ছবিরই সিক্যুেয়ল আসার গুঞ্জন এবার বেশ জোরালো হচ্ছে, তবে বড় চমক হলো দ্বিতীয় ভাগে থাকছেন না অক্ষয় কুমার। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই সিক্যুেয়লটি প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বনশালির প্রযোজনা সংস্থা। যদিও ছবিটির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, কিন্তু বলিউডের অন্দরে এটি নিয়ে আলোচনা তুঙ্গে। বর্তমানে বনশালি অবশ্য ব্যস্ত তার নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে। প্রতিবেদনে আরও বলা হয়, সঞ্জয় লীলা বনশালি ও শাবিনা খান বিগত তিন বছর ধরে ছবিটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। ‘রাউডি রাঠোর ২’ পরিচালনা করবেন তামিল পরিচালক পিএস মিথ্রান। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের শুরুতে এই ছবির শুটিং শুরু হবে। তবে সবচেয়ে কৌতূহলের বিষয় হলো, প্রথম ছবির মতো অক্ষয় কুমার নয়, বরং তার জায়গায় নতুন কোনো তারকাকে প্রধান চরিত্রে ভাবছে ছবির টিম। প্রথমে নাকি এই চরিত্রে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার কথা ভাবা হলেও, তিনি এই ছবিতে অভিনয় করছেন না। অন্যদিকে, প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ মহল বলছে, অক্ষয় কুমারের মতো জনপ্রিয় অভিনেতার শূন্যস্থান পূরণে নতুন কোনো ‘প্যান-ইন্ডিয়া স্টার’-কে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। উল্লেখ্য, ২০১২ সালের ‘রাউডি রাঠোর’ ছবিটি ছিল ২০০৬ সালে এস এস রাজামৌলির তামিল ছবি ‘বিক্রমারকুডু’-এর হিন্দি রিমেক। সেখানে এএসপি বিক্রম রাঠোর ও শিবম ‘শিবা’ ভরদ্বাজ-এই দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অক্ষয় কুমার। তার বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে।

 


এই বিভাগের আরো খবর