সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজকীয় লুকে ধরা দিলেন চিত্রনায়িকা বুবলী

প্রতিনিধি: / ৬৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বিনোদন:ঢালিউডের স্টাইল আইকন হিসেবে আলাদা পরিচিতি রয়েছে চিত্রনায়িকা বুবলীর। শুধু সিনেমা আর শাকিব খান ইস্যু নিয়েই যে আলোচনায় থাকেন নায়িকা, এমনও নয়। কখনো ভক্তদের মন জুড়িয়ে দেন নিজের রূপ-লাবণ্য দিয়ে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। নায়িকাকে দিন কয়েক ধরেই দেখা যাচ্ছিল নিজেকে নিত্য নতুন সাজে মেলে ধরতে। তবে এবার যে লুকে আবির্ভূত হলেন, তার প্রশংসার দাবি রাখেই; কারণ, এবার যে নায়িকা নিজেকে ফুটিয়ে তুলেছেন এক রাজকীয় আবহে! গত বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করলেন বুবলী, আর তাতেই ঝড় উঠল নায়িকার ভক্তদের মাঝে। বুবলীকে দেখা গেছে অফ-শোল্ডার সাদা ফুলেল টপ আর কালো জমকালো গাউনে; যেন একেবারে হলিউড ডিভার মতো। একটি কালো বিলাসবহুল স্পোর্টস কারের বনেটে বসে আছেন বুবলী; যা আলাদা মাত্রা এনে দেয়। গাড়ির ইন্টেরিওর কালারও যেন মিশে গেছে তার রাজকীয় লুকের সঙ্গে। একদিকে ক্যামেরার দিকে লাস্যময়ী চাহনি, অন্যদিকে স্টিয়ারিংয়ে হাত রেখে এক আত্মবিশ্বাসী ভঙ্গি- সব মিলিয়ে যেন ফ্যাশনের এক জীবন্ত সিনেমা দেখিয়ে দিলেন নায়িকা! বলা বাহুল্য, এই লুকের মূল আকর্ষণ তার পোশাক ও মেকওভার। সাদা ফুলেল নকশা টপের সঙ্গে কালো স্লিম-ফিট গাউন, যা তৈরি করেছে এলিগ্যান্ট কনট্রাস্ট। এছাড়াও মাথায় ভেইলযুক্ত হ্যাট আর কানে মুক্তার দুল যেন তাকে নিয়ে যায় স্টাইলের অনন্য এক মাত্রায়। বর্তমানে সিনেমার ব্যস্ততা না থাকলে বিভিন্ন ফটোশুট কিংবা ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ততায় থাকছেন বুবলী। তবে এই ফটোশুটকে একটি পার্লারের প্রোমোশন হিসেবে কাজে লাগানো হয়েছে, যেখানে মূল মডেল হিসেবে কাজ করেছেন বুবলী।


এই বিভাগের আরো খবর