সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রকাশ পেলো বাহুবলীর অ্যানিমেটেড মুভির টিজার

প্রতিনিধি: / ১১০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

দীর্ঘ এক দশক পর আবারও ফিরছে ‘বাহুবলী’। মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘বাহুবলী : দ্য ইটারনাল ওয়ার-পর্ব ১’র প্রথম টিজার। এতে দেখা মিলেছে অমরেন্দ্র বাহুবলির মৃত্যুর পরের জীবনের এক মায়াময় অধ্যায়। দুই মিনিট ২৭ সেকেন্ডের টিজারটির শুরুতে দেখা যায়, অমরেন্দ্র বাহুবলীর আত্মা পরলোকের পথে পা বাড়িয়েছে। সেখানে তিনি মহাদেবের মূর্তির সামনে নৃত্যরত অবস্থায় আত্মসমর্পণ করছেন। এরপর টিজারে হঠাৎই দেখা যায় পতিত নগরী পাতাল লোকে দেবরাজ ইন্দ্র ও ভীষাসুরের মধ্যে তীব্র সংঘাত। দৃশ্যটি যত এগোয়, ততই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে। টিজারের একদম শেষে দেখা যায়, নিজেই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন বাহুবলি। সে দৃশ্য চোঁখ ধাঁধানো। দর্শকরা প্রশংসায় ভাসাচ্ছেন। ‘বাহুবলী : দ্য ইটারনাল ওয়ার’ পরিচালনা করেছেন ইশান শুক্লা। তিনি এর আগে ‘স্টার ওয়ারস: ভিশনস’ ও ‘দ্য ব্যান্ডিটস অব গোলক’-এর মতো আন্তর্জাতিক অ্যানিমেশন প্রকল্পে কাজ করেছেন। সম্প্রতি প্রভাস, রানা ডাগুবাতি ও এস এস রাজামৌলি একত্রে এক সাক্ষাৎকারে চলচ্চিত্রটির নানা দিক তুলে ধরেন। প্রভাস জানান, এই অ্যানিমেটেড চলচ্চিত্রটির বাজেট প্রায় ১২০ কোটি রুপি। ভারতীয় অ্যানিমেশন ইতিহাসে সর্বোচ্চ এটি। ছবিটি বঙ্ অফিসে দারুণ ব্যবসা করবে বলেও প্রত্যাশা তাদের। এর আগে নির্মাতারা ‘বাহুবলী : দ্য এপিক’ নামে সিরিজটির পুনঃসম্পাদিত একক সংস্করণ প্রকাশ করেন। সেখানে ‘বাহুবলী : দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী : দ্য কনক্লুশন’-দুটি ছবিই একসঙ্গে দেখার সুযোগ পাওয়া যায়। গত ৩১ অক্টোবর প্রেক্ষাগৃহে সেই সংস্করণটি মুক্তি পায়। তারই সঙ্গে প্রদর্শিত হয় নতুন অ্যানিমেটেড ছবির টিজার। এদিকে, প্রভাসকে পরবর্তীবার দেখা যাবে ‘দ্য রাজা সাব’ নামের ভৌতিক-কমেডি ছবিতে। মারুতি পরিচালিত এই ছবিতে এক যুবকের গল্প বলা হয়েছে। সে নিজের পৈতৃক ভিটে বিক্রি করতে গিয়ে জানতে পারে, বাড়িটি নাকি তার মৃত দাদার আত্মায় ভরপুর। ছবিটিতে প্রভাসের সঙ্গে আরও আছেন মালভিকা মোহনন, নিধি আগারওয়াল, সঞ্জয় দত্ত ও বোমান ইরানি। এর মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৯ জানুয়ারি।

 


এই বিভাগের আরো খবর