সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পরীমণি সিনেমা নিয়ে প্রশ্ন করতে মানা করলেন

প্রতিনিধি: / ৬০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে চিত্রনায়িকা পরীমণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। এই ছবির প্রচারণা শুরুর ঘোষণা দিতে গিয়েই সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ছবির অভিজ্ঞতা ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে রহস্যের ইঙ্গিত দিয়ে সবাইকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন তিনি। এই ছবির প্রচারণা যে ভক্তদের হাত ধরেই শুরু হয়েছে, তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রমোশনটার স্টার্ট হয়ে গেছে। তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে, এটা সবথেকে অনেক একটা দারুন ব্যাপার আমার জন্য।’ ‘ডোডোর গল্প’র অভিজ্ঞতা তার কাছে এক লাইফটাইমের এঙ্পেরিয়েন্স বলে উল্লেখ করেন পরীমণি। তিনি জানান, ছবির কাজ তিনি দুই বছর আগে শেষ করলেও, এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে। পরীমণি বলেন, ‘বয়সের একটা জার্নি দেখানো হয়েছে। একদম টিনেজ বয়স থেকে। আমি মনে হয় ৫০ বছরের উপরেও যেই লুকটা হয়, সেটা সেরকম একটা লুক আমি দিয়েছি। তো ওইটা নিয়ে আমি, ওই লুকটা দেখার জন্য বেশি আমি এঙ্াইটেড যে কখন এই লুকটা আসবে এবং সিনেমার এ্যান্ড পার্ট।’ সংবাদ সম্মেলনের একদম শেষ পর্যায়ে এসে পরীমণি কিছুটা রহস্যময় ভঙ্গিতে বলেন, ‘প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, আমি অনেক কিছু বলে দেবো।’


এই বিভাগের আরো খবর