সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সোনাক্ষী কটাক্ষ নিয়ে মুখ খুললেন

প্রতিনিধি: / ১১০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আসন্ন ছবি ‘জটাধারা’র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এর মাঝে এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের যাত্রা, বিশেষত ওজন এবং সামাজিক মাধ্যমের কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন তিনি। দাবাং-এর মতো ব্লকবাস্টার ছবি দিয়ে আত্মপ্রকাশের আগে কঠিন পরিশ্রমের পরেও তাকে যে বডি-শেমারদের মুখোমুখি হতে হয়েছে, সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন নায়িকা। সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, এই ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার আগে তিনি ওজন কমাতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। সফলভাবে ৩০ কেজি ওজন কমানোর পরেও তাকে কটাক্ষ শুনতে হয়েছে। অভিনেত্রী বলেন, ‘আমি যখন এখানে এসেছিলাম তখন আমি চেষ্টার ত্রুটি রাখিনি ওজন কমাতে। কিছুটা পেরেছিলাম তাতেও লোকজন সন্তুষ্ট হয়নি। এখন মনে করি, সব চুলোয় যাক। যদি লোকেরা এটি দেখতে না পায় এবং তারা এটি চিনতে না পারে এবং তারা কেবল বোকা বোকা কারণে আমাকে ঘৃণা করতে চায়, তবে এটি তাদের সমস্যা।’ তার কথায়, ‘আমি ৩০ কেজি ওজন কমানোর পরেও শরীর নিয়ে লজ্জা পেতাম এবং ‘দাবাং’-এ ডেবিউ করার পরও লোকজন আমাকে নিয়ে উপহাস করতে ছাড়েনি।’ প্রসঙ্গত, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবিতে অভিষেক হয় সোনাক্ষীর। বঙ্ অফিসে ছবিটি বিশাল সাফল্য অর্জন করেছিল।


এই বিভাগের আরো খবর