সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মালাইকা নতুন প্রেম নিয়ে যা জানালেন

প্রতিনিধি: / ৭৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মালাইকা আরোরা। তাকে ঘিরে একের পর এক গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া। তার জীবনে নাকি এসেছে নতুন প্রেম। হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে নাম জড়ানোর পর এবার নিজেই মুখ খুললেন মালাইকা। জানালেন, কেমন পুরুষ তার পছন্দ এবং কেমন সম্পর্কের স্বপ্ন দেখেন তিনি। ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, ‘একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।’ পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তাও জানিয়েছিলেন। তিনি বলেন, ‘সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভালো চুমু খেতে পারে।’ মালাইকা আরও বলেন, ‘পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী।’ সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মালাইকাকে প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, ‘আমি খুবই রোম্যান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামীতে হবে না, সেটা এখনই বলা যাবে না।’


এই বিভাগের আরো খবর