সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নুসরাত ফারিয়া নতুন সিনেমায় যুক্ত হলেন

প্রতিনিধি: / ৯৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সত্য ঘটনা অবলম্বনে ঢাকার অদূরে চট্টগ্রামে শুরু হয়েছে নতুন একটি সিনেমার শুটিং। রায়হান খান পরিচালিত এ সিনেমাটির নাম ‘ট্রাইব্যুনাল’। কোর্টরুম ড্রামার এ সিনেমাটিতে দেখা যাবে একঝাঁক তারকাকে। ইতিমধ্যে জানা গেছে, সিনেমাটিতে অভিনয় করছেন তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ, সায়রা আক্তার। এবার নতুন খবর এলো। এতে চমক হিসেবে যুক্ত হতে যাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এমনটা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক। তিনি বলেন, ‘সিনেমাটি নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে। নারী ও শিশু নির্যাতন ২০০১ আইনের একটি মামলা ঘিরে এর গল্প। গল্পে রয়েছে ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি।’ রায়হান খান আরো বলেন, ‘কোর্টরুম ড্রামা সিনেমা। এখানে গল্পই প্রধান। গল্পের চরিত্রের প্রয়োজনেই এখানে অনেককে দেখা যাবে। নুসরাত ফারিয়াকেও দর্শক চমক হিসেবে দেখতে পাবেন।’ জানা গেছে, গেল ৮ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ‘ট্রাইব্যুনাল’-এর শুটিং। চট্টগ্রামের পর কিছু অংশের শুটিং হবে রাজধানী ঢাকা ও এফডিসিতে। সব কিছু ঠিক থাকলে ছবিটি আগামী বছর ঈদে মুক্তি পেতে পারে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, রাকিব হোসেন ইভান, সাবেরি আলম, মিলন ভট্টাচার্য প্রমুখ।

 


এই বিভাগের আরো খবর