সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ওটিটিতে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না তিশা

প্রতিনিধি: / ৮৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় ক্যারিয়ার, নতুন কাজ এবং দীর্ঘ বিরতি নিয়ে কথা বলেছেন। নিজেকে তিনি শুধু ছোট পর্দা বা ওটিটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না। তিশা বলেন, ‘আমি কখনও বলছি না আমি নাটক করব না বা কখনও বলছি না আমি ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী, আমার যদি গল্প ভালো লাগে, আমার যদি অভিনয় করার জায়গা হয়, সেটা যেকোনো কিছু হতে পারে। সেটা যদি মঞ্চ নাটকও হয়, যেটা আমি কখনও করিনি, আমি সেটাও করব।’ তিনি জানান, একটি খুব ভালো এবং বড় প্রজেক্টের জন্য তার এই বিরতি প্রয়োজন ছিল। তার কথায়, ‘আমার মনে হয়েছে খুব ভালো এবং বড় একটা প্রজেক্টের জন্য আমার একটা বিরতি প্রয়োজন ছিল। তাই আমি অনেকদিন কাজ করিনি, সেটা আমার চিন্তাভাবনা। আমি তো অনেক দিন কাজ করিনি। সেটা এমন না যে আমি সাইন করে বসে তারপর আমি কাজ করিনি।’ অভিনেত্রী বলেন, ‘একটা ভালো কাজ করতে যাচ্ছি, বড় কাজ করতে যাচ্ছি। আমি অনেক অনেক বেশি এঙ্াইটেড। আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই।’ তার কথায়, ‘ভালো কাজ দিয়েই তো এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া কিন্তু লাইফে কিছু নেই। তাই ভালো কাজ দিয়েই থাকতে চাই। আর বাকি ডিটেইলস বলতে চাই, কাজ যখন সাকসেসফুলি শেষ হবে।’


এই বিভাগের আরো খবর