সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ওটিটিতে আসলো জয়ার ‘ফেরেশতে’

প্রতিনিধি: / ১০৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

দীর্ঘ তিন বছর অপেক্ষার পর ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। প্রেক্ষাগৃহে সিনেমাটি খুব একটা সাড়া ফেলতে না পারলেও এবার সিনেমাটি মুক্তি পেলো ওটিটিতে। গতকাল রোববার বঙ্গ বিডিতে মুক্তি পায় সিনেমাটি। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেন ‘ফেরেশতে’। সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর কাহিনি এখানে তুলে ধরা হয়েছে। এ দস্পতির জীবনের গল্পে আছে সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার শক্তি। ‘ফেরেশতে’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথীসহ অনেকে। ২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ফেরেশতে। সিনেমায় রয়েছে ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ শিরোনামের একটি গান। গানের কথা লিখেছেন কবি পিয়াস মজিদ। গানটি গেয়েছেন সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি।


এই বিভাগের আরো খবর