সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার ‘মঞ্জুলিকা’ রূপে দেখা যাবে অনন্যাকে

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। এই সিরিজের একের পর এক তিনটি সিনেমা বঙ্ অফিসে বাজিমাত করেছে। শিগগিরই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘ভুল ভুলাইয়া-৪’-এর ঘোষণা আসতে চলেছে। আর নতুন এই সিনেমায় আলোচিত ‘মঞ্জুলিকা’ চরিত্রে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি অনন্যা ঘটা করে উদযাপন করেছেন তার ২৭তম জন্মদিন। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো তারকাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা কার্তিক আরিয়ান। অনন্যার ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ সিনেমার সহঅভিনেতা কার্তিক একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী মজার ছলে বলছেন, তিনি কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৪’-এ ‘মঞ্জুলিকা’ চরিত্রে অভিনয় করতে চলেছেন! ভিডিওটির ক্যাপশনে কার্তিক অনন্যাকে ‘সবচেয়ে নিঃস্বার্থ সহ-অভিনেত্রী’ বলে উল্লেখ করেছেন। যদিও অনন্যার এই ঘোষণাটি ছিল নিছকই রসিকতা, তবুও এই মজাদার বার্তাটি ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি করেছে। কারণ ‘পতি পত্নী অউর ওহ’-এর পর এই দুই তারকাকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুধু ‘ভুল ভুলাইয়া-৪’ সিনেমা নয়, অনন্যার ইচ্ছা সদ্য নির্মাতা হিসেবে বলিউডে পা রাখা আরিয়ান খানের ওয়েব সিরিজে অভিনয়ে। ক’দিন আগেই অভিনেত্রী তার এই ইচ্ছার কথা নিঃসংকোচে সবাইকে জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর