সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দীপিকার ৮ ঘণ্টার কাজের দাবিতে টলিউড তারকা কোয়েলের সমর্থন

প্রতিনিধি: / ৮৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

বিনোদন: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কর্মক্ষেত্রে ৮ ঘণ্টার শিফটের দাবিকে কেন্দ্র করে যখন মুম্বাই থেকে কলকাতা পর্যন্ত আলোচনার ঝড় বইছে, তখন তার সমর্থনে মুখ খুললেন টলিউড তারকা কোয়েল মল্লিক। মাতৃত্ব ও কাজের বাস্তব অভিজ্ঞতা থেকে কোয়েল মনে করেন, দীপিকার এই অবস্থান সম্পূর্ণ যৌক্তিক।সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, “আমার মনে হয় দীপিকার সন্তান হওয়ার পর তিনি নতুন মা হিসেবে ৮ ঘণ্টা কাজ করতে চেয়েছিলেন। এটা একেবারেই ন্যায্য দাবি। এখানে অন্যায় কিছু নেই।” তার মতে, মাতৃত্বের পর কাজের সময়ের সীমাবদ্ধতা থাকা খুব স্বাভাবিক, কারণ ব্যক্তিগত জীবন ও পেশাদার দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখা জরুরি।তবে কোয়েল বিষয়টিকে একতরফাভাবে দেখেননি। তিনি প্রযোজনা সংস্থার বাস্তবতাও তুলে ধরেছেন। “যখন বড় বাজেটের প্রোডাকশন হয়, তখন প্রতিদিনের খরচ অনেক। একটা বড় সেট তৈরি করতে বিপুল অর্থ ব্যয় হয়। তাই শেষ পর্যন্ত বিষয়টি পারস্পরিক বোঝাপড়ার ওপরই নির্ভর করে,”বলেন তিনি।দুই সন্তানের মা হয়েও কোয়েল মল্লিক টলিউডে সমান তালে কাজ করে যাচ্ছেন। চলতি বছরেই তার একাধিক ছবি মুক্তি পেয়েছে। তিনি বলেন, “মা হওয়া মানে জীবন থেমে যাওয়া নয়। পরিবার ও কাজের ভারসাম্য রক্ষা করাই মূল চ্যালেঞ্জ।”বলিউডে দীপিকার ৮ ঘণ্টার কর্মদিবসের দাবি নিয়ে যখন নানা মতামত ও সমালোচনা চলছে, তখন কোয়েলের এই সমর্থনকে টলিউড থেকে উঠে আসা এক সংহতির বার্তা হিসেবে দেখছেন অনেকেই। কর্মজীবী নারী হিসেবে দুই তারকার এই অবস্থান এখন চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।


এই বিভাগের আরো খবর