সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শিগগিরই বাংলাদেশে আসছেন আহাদ রাজা মীর

প্রতিনিধি: / ৯৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বিনোদন: জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর খুব শিগগিরই বাংলাদেশে আসছেন। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তা শেয়ার করে বাংলাদেশের ভক্তদের প্রতি নিজের ভালোবাসাও প্রকাশ করেছেন এই তারকা। ভিডিও বার্তায় আহাদ বলেন, ‘হাই বাংলাদেশ, আমি আহাদ। তোমাদের সবার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ তার এই বার্তা দুই দেশের অনুরাগীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। মূলত, একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এই অভিনেতা। তবে ঠিক কবে তিনি বাংলাদেশে আসছেন, সেই তারিখটি এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি। টেলিভিশন ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শক্তিশালী অভিনয়ের জন্য আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে ‘ইয়েকিন কা সফর’ এবং ‘এহদ-এ-ওয়াফা’-এর মতো প্রশংসিত নাটকগুলোতে তার সাবলীল অভিনয় তাকে তারকাখ্যাতি এনে দেয়। শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, নেটফ্লিঙ্রে জনপ্রিয় সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’-এ অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতিও লাভ করেছেন এই অভিনেতা। আহাদ রাজা মীরের ঢাকা সফরের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তাদের প্রিয় অভিনেতাকে নিয়ে আলোচনা করছেন।


এই বিভাগের আরো খবর