সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলেন দুরেফিশান সেলিম

প্রতিনিধি: / ৯০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বিনোদন:পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। অভিনেত্রী নিদা ইয়াসিরের রমজান বিষয়ক শো ‘শান-এ-সুহুর’-এ অতিথি হয়ে এসেছিলেন দুরেফিশান। সেখানেই দুরেফিশান জানান, একবার একটি অভিজাত পাঁচ তারকা হোটেল থেকে তিনি ‘জায়নামাজ’ (নামাজের পাটি) চুরি করেছিলেন। দুরেফিশানের এই স্বীকারোক্তি হতবাক করে দেয় অনুষ্ঠানের সঞ্চালক নিদা ইয়াসির এবং সহ-অতিথি মিকায়েল জুলফিকারকে। সেই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, দুরেফিশান হাসতে হাসতে এই ঘটনা বলে। অভিনেত্রী সেই অনুষ্ঠানে বলেন, ‘আমি একবার একটি বড় হোটেল থেকে একটি জায়নামাজ চুরি করেছিলাম, কারণ এটি খুবই নরম এবং দারুণ ছিল।’ তার কথা শুনে দর্শক-শ্রোতারা হেসে উঠলে অভিনেতা মিকায়েল জুলফিকার অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘নামাজের পাটি চুরি করতে কি আপনার লজ্জা লাগেনি?’ এর জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হলো, যেহেতু এটি আমি নামাজ পড়ার জন্য ব্যবহার করব তাই আল্লাহ হয়তো আমার এই কাজটি ধরবেন না।’ দুরেফিশানের এমন মন্তব্যের পর রসিকতা ধরে রাখতে পারেননি অভিনেতা মিকায়েল। তিনি সঙ্গে সঙ্গে পাল্টা কৌতুক করে বলেন, ‘তাহলে তো মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করে, তাদেরও মাফ হয়ে যাওয়া উচিত।’


এই বিভাগের আরো খবর