সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আত্মহত্যা করলেন মারাঠি অভিনেতা সচিন চাঁদওয়াদ

প্রতিনিধি: / ৮৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বিনোদন:বিনোদন জগতে আবারও নেমে এসেছে শোকের ছায়া। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তরুণ মারাঠি অভিনেতা সচিন চাঁদওয়াদ। মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, পুনের নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দেখতে পান সচিন সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ঝুলছেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু সেখানেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, পুনের পারোলা থানায় ইতোমধ্যে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। আত্মহত্যার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। মাত্র কয়েক বছরেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সচিন। নেটফ্লিঙ্রে জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘জামতারা ২’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছিল। এছাড়া শিগগিরই মুক্তি পেতে চলেছিল তার নতুন ছবি ‘অসুরবান’। কিন্তু ছবি মুক্তির আগেই শেষ হলো তরুণ এই অভিনেতার জীবনযাত্রা। সহকর্মী ও ভক্তদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।


এই বিভাগের আরো খবর