সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অভিনয় থেকে বিরতি নিচ্ছেন জাহ্নবী

প্রতিনিধি: / ৯৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বলিউডের তরুণ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন জাহ্নবী কাপুর যেন তার টানা কাজের ব্যস্ততা থেকে একটু বিশ্রাম নিতে যাচ্ছেন। ২০১৮ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনয়যাত্রা ছিল ওঠানামায় ভরা। ‘গুঞ্জন সাঙ্নো’, ‘রুহি’, ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’-তে অভিনয়ের প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি সাম্প্রতিক ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, ‘উলঝ’ এবং ‘পরম সুন্দরী’র মতো সিনেমাগুলো বঙ্ অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। গণমাধ্যম সূত্রে জানা যায়, জাহ্নবী ২০২৫ সালে অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বছর তিনি নতুন কোনো প্রজেক্টে সই করবেন না। বরং মনোযোগ দেবেন রামচরণের সঙ্গে তার আসন্ন ছবি পেড্ডি-এর শুটিং শেষ করার দিকে। তবে মজার বিষয় হলো, একটার পর একটা সিনেমা ব্যর্থ হলেও জাহ্নবীর বাজারমূল্য ক্রমেই বাড়ছে। জানা গেছে, পেড্ডি ছবির জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৬ কোটি রুপি, যেখানে তার তেলেগু অভিষেক দেওয়ারা পার্ট ওয়ান-এর জন্য নিয়েছিলেন ৫ কোটি রুপি। এমনকি আরও জানা যায়, আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমার জন্যও তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে তিনি পারিশ্রমিক হিসেবে দাবি করেছেন ৭ কোটি রুপি। সব মিলিয়ে এই কৌশলগত বিরতির মাধ্যমে জাহ্নবী যেন ইন্ডাস্ট্রির প্রতিযোগিতা থেকে কিছুটা সরে এসে নিজের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে চাইছেন। সম্ভবত ২০২৬ সালে আরও শক্তিশালী ও পরিণত প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে তার পারিশ্রমিক আরও বাড়বে কি না, সেটিই এখন দেখার বিষয়।


এই বিভাগের আরো খবর