সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চলে গেলেন মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী

প্রতিনিধি: / ৭৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বিনোদন: অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী আর নেই। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন শাওন নিজেই।

শাওন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তাঁর কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।” তিনি জানান, তাঁর মায়ের দুটি স্থানে জানাজা অনুষ্ঠিত হবে-প্রথম জানাজা আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা মাগরিবের নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে।

তহুরা আলী ছিলেন একজন শিক্ষিত ও সমাজসেবামূলক কাজে সক্রিয় নারী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তীতে হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতা করেন। রাজনীতিতেও সক্রিয় ভূমিকা ছিল তাঁর। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জামালপুর ও শেরপুর অঞ্চলের সংসদ সদস্য ছিলেন তিনি। পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ফেনী-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত গভীর শোক প্রকাশ করা হয়েছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছেন।


এই বিভাগের আরো খবর