Dhaka ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেন্যু হিসেবে বাংলাদেশকে বেছে নিলো আফগানিস্তান

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১৫২ Time View

নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের যাত্রা শুরু হতে যাচ্ছে। আফগানিস্তানের হোম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের আফগানিস্তান বনাম মিয়ানমার ম্যাচ। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল আফগানিস্তানের মাঠে। তবে সেখানে না হয়ে এখন ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনাতে হতে যাচ্ছে। শুরুতে আফগানিস্তান ফুটবল ফেডারেশন অনুরোধ জানায় বাংলাদেশকে। পরবর্তীতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের অনুমোদনের পর ম্যাচ আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়। ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-ভারত ম্যাচও রয়েছে। জানা গেছে, তার আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলবে বাংলাদেশ।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

ট্রাম্প চাচ্ছে ২০ বছর, ইরান অনড় ৫ বছরে

ভেন্যু হিসেবে বাংলাদেশকে বেছে নিলো আফগানিস্তান

Update Time : ১২:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫