সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লক্ষ্যে পৌঁছানোর জন্য অদম্য ইচ্ছা থাকতে হবে : জয়া

প্রতিনিধি: / ৮৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মেধা দিয়ে খুব বেশিদূর এগোনো যায় না বা খুব বেশি কিছু হয় না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামে একটি পডকাস্ট শোতে উপস্থিত হয়ে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি জানান, শুধু মেধা নয়, লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারও সাফল্য আসবে।’ তিনি নিজেও এ পর্যায়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন। জয়া বলেন, ‘অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমি পুরোনোতে বাঁচি। যা কিছু পুরোনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ অতীত সম্পর্কে কথা বলতে গিয়ে জয়া জানান, তার বাসায় প্রায় ২০০ বছরের পুরোনো আলমিরা রয়েছে। যে খাটে তার জন্ম, সে খাটটি এখনো তার বাড়িতে সংরক্ষিত আছে। একই অনুষ্ঠানে তিনি কথা বলেছেন সামাজিক মাধ্যমে বুলিং প্রসঙ্গে। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে কমেন্টবঙ্ আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনিও পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।’ এদিকে নিজের প্রযোজনা সংস্থা থেকেও একাধিক সিনেমার কাজ করছেন বলে জানিয়েছেন জয়া আহসান।


এই বিভাগের আরো খবর