সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শেষ হলো এমটিভির চার দশকের পথচলা

প্রতিনিধি: / ১০০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সংগীত ও তরুণ সংস্কৃতির প্রতীক হিসেবে থাকা আমেরিকাভিত্তিক টেলিভিশন চ্যানেল এমটিভি (মিউজিক টেলিভিশন) এর যাত্রা শেষ হতে চলেছে। তবে বন্ধ হতে যাওয়া এর পাঁচটি চ্যানেলই যুক্তরাজ্য শাখার। তার মধ্যে রয়েছে- ‘এমটিভি মিউজিক’, ‘এমটিভি ৮০স’, ‘এমটিভি ৯০স’, ‘ক্লাব এমটিভি’ ও ‘এমটিভি লাইভ’। চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে এসব চ্যানেলের সম্প্রচার বন্ধ থাকবে বলে জানিয়েছে এমটিভির মালিক প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল। তারা জানায়, টেলিভিশন নেটওয়ার্ক ছোট করে এখন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে ‘আই ওয়ান্ট মাই এমটিভি’ স্লোগান নিয়ে শুরু হয় এমটিভির যাত্রা। পরে তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ১৯৯৭ সালে যুক্তরাজ্যে এবং ১৯৯৬ সালে ভারতে শুরু হয় সম্প্রচার। একসময় তরুণদের সংগীত, ফ্যাশন ও জীবনধারার প্রতীক ছিল এই চ্যানেল। কিন্তু সময় বদলে গেছে। ইউটিউব, স্পটিফাই ও সামাজিক মাধ্যমের যুগে দর্শক টেলিভিশন থেকে দূরে সরে গেছে। এমটিভির সাবেক ভিডিও জকি সিমোন অ্যাঙ্গেল বলেন, ‘এটা কষ্টের সময়। এমটিভি শুধু গান নয়, ছিল নাচ, ফ্যাশন আর তরুণদের মিলনস্থল।’ তবে ভারতে এখনো চালু আছে ‘এমটিভি ইন্ডিয়া’, যেখানে ‘রোডিজ’, ‘স্প্লিটসভিলা’র মতো জনপ্রিয় রিয়্যালিটি শো এখনো তরুণ দর্শকের পছন্দের তালিকায় রয়েছে, আর চ্যানেলটির জনপ্রিয়তা ধরে রেখেছে খানিকটা হলেও


এই বিভাগের আরো খবর