সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রেমের গুঞ্জন উসকে দিলেন শাহরুখ কন্যা সুহানা

প্রতিনিধি: / ৯৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরি খানের কন্যা সুহানা খান। ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। তবে ব্যক্তিগত কারণে বছরজুড়েই খবরের শিরোনাম হন এই তারকা সন্তান। গত কয়েক বছর ধরে গুঞ্জন উড়ছে, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন সুহানা। বলিপাড়ার বাতাসে এ খবর ভেসে বেড়াচ্ছে। ফের একসঙ্গে দেখা গেল এ জুটিকে। এরপর এ জুটির নতুন করে প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। মূলত, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে ছড়িয়েছে অগস্ত্য-সুহানার প্রেমের গুঞ্জন। গত মঙ্গলবার ইনস্টাগ্রামে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, হল রুমে আলো-আঁধারির খেলা। অনেক অতিথি উপস্থিত রয়েছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে ঐশ্বরিয়ার ‘কাজরা রে’ গানটি। এ গানের সঙ্গে অনেকেই নাচছেন। সুহানা-অগস্ত্যকেও গানের সঙ্গে নাচতে দেখা যায়। মজার বিষয় হলো, অগস্ত্যর মা শ্বেতা বচ্চনকেও সুহানা-অগস্ত্যর পাশে নাচতে দেখা যায়। কস্টিউম ডিজাইনার মনীশ মালহোত্রা দীপাবলির পার্টির আয়োজন করেছিলেন। তাতে যোগ দিয়েছিলেন অগস্ত্য-সুহানা। ফ্যাশন ডিজাইনার সাক্ষী সিন্ধওয়ানিও এই দীপাবলি পার্টিতে উপস্থিত ছিলেন। তিনিও একটি ভিডিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এ ভিডিওতে দেখা যায়, নীল রঙের শাড়ি পরেছেন সুহানা। তার হাতে পানীয়র গ্লাস, তার সঙ্গে নাচছেন অগস্ত্য। সেখানে শ্বেতা বচ্চনকেও দেখা যায়। এরপর পর থেকে সুহানা-অগস্ত্যর প্রেম নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সুহানা খান ও অগস্ত্য নন্দা। এ সিনেমার শুটিং সেটে তাদের সম্পর্কের সূচনা। এ বিষয়ে একটি সূত্রটি বলেন-“শুটিং সেটে একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন সুহানা-অগস্ত্য। নিজেদের ঘনিষ্ঠতা কখনো আড়াল করার চেষ্টা করেননি তারা। যদিও এখনই জনসমক্ষে নিজেদের সম্পর্কের বিষয়টি আনতে চান না দু’জনের কেউ-ই। তবে ২০২৩ সালের আগস্টে ‘দ্য আর্চিস’ টিম এই জুটির প্রেমের বিষয়টি জেনে যায়।” মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন সুহানা খান। বাবার পথ ধরে রুপালি জগতে ক্যারিয়ার গড়তে চান সুহানা।


এই বিভাগের আরো খবর