সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগদানের গুঞ্জনে যা বললেন হুমা কুরেশি

প্রতিনিধি: / ৯৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। গত মাসের মাঝামাঝি সময়ে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি। এরপর থেকে বাগদান নিয়ে চর্চায় রয়েছেন হুমা কুরেশি। তবে এতদিন টুঁ-শব্দ করেননি এই অভিনেত্রী। অবশেষে এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে, পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে হুমা কুরেশি বলেন, “আমি কেন এই গুঞ্জন নিয়ে কথা বলব?”বাগদানের গুঞ্জন চাউর হওয়াতে ক্ষুব্ধ হুমা কুরেশি। এ অভিনেত্রী বলেন, “এ বিষয়ে আমি কী বলতে পারি? মানুষের হাতে অনেক সময়। এটা নিশ্চিত, সঠিক সময় এলে আমি নিজের মুখেই ঘোষণা করব। কিন্তু আমি বলার আগেই মানুষ নিজেরাই ধরে নেয় এবং ঘোষণা করে ফেলে। যখন সেটা সত্যিই ঘটবে, তখন সবাই জেনে যাবে। আমি কেন গুঞ্জনের সমাপ্তি টানব? আমি তো এটা ছড়াইনিৃ। কেউ এটা পরিকল্পনা অনুযায়ী করেছে। আমার বিয়ে হলে সবাই জানবে।” বাগদানের গুঞ্জনে বিরক্ত কি না, জানতে চাইলে হুমা কুরেশি বলেন, “একদমই না। আমি এ নিয়ে ভাবিই না। আমি আমার জীবন নিয়ে ব্যস্ত, আমি খুশি, আর আমি জানি আমার জীবনে কী ঘটছে। দর্শকদের সঙ্গে আমার যে চুক্তি, তা শুধু আমার কাজ পর্যন্তই সীমাবদ্ধ। আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার।” মানুষের আগ্রহের ব্যাপারটি স্বীকার করে হুমা কুরেশি বলেন, “আমি পরিচিত একজন মানুষ। সুতরাং মানুষের আগ্রহের বিষয়টিও আমি বুঝি। আমার জীবনে কী ঘটছে, সবারই তা জানতে ইচ্ছে করে। এটা আন্তরিক ও মিষ্টি ব্যাপার। যেদিন মানুষ আগ্রহ হারাবে, হয়তো সেদিন সেটা আমাকে কষ্ট দেবে। এটা সেই ‘শয়তানের সঙ্গে করা চুক্তি’-আমার কাজের জন্য যে ভালোবাসা আর মনোযোগ পাই, তারই মূল্য। এই মূল্য খুবই ছোট।”


এই বিভাগের আরো খবর