Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে তামিমের খেলা নিয়ে যা জানা গেল

  • Reporter Name
  • Update Time : ১২:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৬৯ Time View

বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য ‘এঙ্প্রেশন্স অব ইন্টারেস্ট’ আহ্বান করেছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। যেখানে দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার কথা জানানো হয়। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এমন পাঁচটি (সম্ভাব্য) প্রতিষ্ঠানকে বিপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেবে বিসিবি। তবে আলোচনায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের খেলা নিয়ে। শুরুতে জানা গিয়েছিল আসন্ন আসরে থাকবেন না তারা। তবে কিছু নিয়ম পরিবর্তন করলে যোগ তারা দেবে বিপিএলে। এ ছাড়া তামিম ইকবালের খেলার ব্যাপারেও আশাবাদী দলটির মালিক মিজানুর রহমান। মিজান বলেন, ‘আমি মনে করি না এমন কোন বিষয় আছে (তামিম বিপিএলে খেলবে না) এবং আমার মনে হয় সে স্বাভাবিক খেলা সম্পর্কে (ক্রিকেট বর্জন) বলেছিল। যদি বিপিএল হয় তবে আমি তাকে খেলার জন্য অনুরোধ করব এবং আমার মনে হয় বরিশাল খেললে সে খেলবে।’ বিপিএল আয়োজনে সময় স্বল্পতার কথা বলে মিজান বলেন, ‘আমাদের যদি খেলোয়াড় থাকে, তবুও আমাদের (খেলোয়াড়) কেনার জন্য প্রয়োজনীয় তহবিল এবং অন্যান্য প্রস্তুতি নিশ্চিত করে তাদের আনতে হবে। এই এক বা দেড় মাসের মধ্যে আমরা ২৪ ঘন্টা কাজ করলেও তা করতে পারব না। আমি একটি ভিন্ন স্লটের জন্য অনুরোধ করেছি এবং এখন দেখা যাক তারা কী বলে।’

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

বিপিএলে তামিমের খেলা নিয়ে যা জানা গেল

Update Time : ১২:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫