Dhaka ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাস সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

  • Reporter Name
  • Update Time : ১১:০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৬৬ Time View

পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় যাত্রীবাহী বাস ও র‍্যাবের গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০জন। নিহতদের মধ্যে রয়েছে দুই বছরের এক শিশু, একজন নারী ও র‍্যাবের গাড়িচালক। এ সময় মহাসড়কটি প্রায় ঘণ্টাব্যাপী বন্ধ ছিল।

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় শনিবার সকাল ৯টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া বলেন, “আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে বরিশাল সিএমএইচ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে কুয়াকাটাগামী র‍্যাব-৮ এর একটি গাড়ি এবং বিপরীত দিক থেকে আসা কুয়াকাটা-বরিশাল রুটের ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দু’টি যানবাহনই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই র‍্যাব সদস্যের দুই বছরের কন্যা সন্তান নিহত হয়েছে। একই সঙ্গে নিহত হন র‍্যাবের গাড়ির চালক আলিম (৪২) এবং আফরোজা (৩৫) নামের এক নারী যাত্রী।পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, সংঘর্ষের পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করি। র‍্যাবের গাড়ি থেকে ১৩ জনকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা গুরুতর। রক্তক্ষরণজনিত জটিলতা, হাড়ভাঙা এবং মাথায় আঘাতের কারণে তাদের বরিশালে স্থানান্তর করা হয়।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাস সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

Update Time : ১১:০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫