সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পর্দায় ফিরছেন মিস্টার বিন

প্রতিনিধি: / ১০৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মিস্টার বিন মানেই হাসির ঝড়, রোয়ান অ্যাটকিনসনের সেই বিখ্যাত চরিত্র যেন মুহূর্তেই দূর করে দেয় মন খারাপ। ২০২২ সালে নেটফ্লিঙ্ েমুক্তি পাওয়া ৯ পর্বের কমেডি সিরিজ ‘ম্যান ভার্সেস বি’-তে মৌমাছির সঙ্গে প্রাসাদজুড়ে তার যুদ্ধ দারুণ জনপ্রিয়তা পেয়েছিল বিশ্বজুড়ে। তিন বছর পর আবারও ফিরছেন তিনি। তবে এবার প্রতিপক্ষ মৌমাছি নয়, দুই দুষ্টু বাচ্চা! আসছে সিকুয়েল ‘ম্যান ভার্সেস বেবি’। এখানে চার পর্বজুড়ে দেখা যাবে ট্রেভর বিংলির (রোয়ান অ্যাটকিনসন) হাস্যকর নতুন বিপদের কাহিনি। পূর্বের সিজনে বাড়ির কেয়ারটেকারের চাকরিতে ভোগান্তির পর এবার বিংলি যোগ দিয়েছে এক স্কুলে কেয়ারটেকার হিসেবে। ক্রিসমাস ছুটি নিয়ে আনন্দে ভাসছিল সে। কিন্তু শেষ ক্লাসের দিন স্কুলের আশপাশে পাওয়া যায় নাম-পরিচয়হীন দুই শিশু। কোনো অভিভাবক না থাকায় তাদের দায়িত্ব এসে পড়ে বিংলির কাঁধে। এরপর শুরু হয় একের পর এক দুষ্টুমি আর বিপত্তি। যার জেরে পণ্ড হয়ে যায় বিংলির নিজের ছুটির আনন্দ! সম্প্রতি নেটফ্লিঙ্ সিরিজটির ফার্স্ট লুক প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে বাচ্চাদের সঙ্গে মজার নানা পরিস্থিতিতে রোয়ান অ্যাটকিনসনকে। ক্রিসমাস উপলক্ষে ১১ ডিসেম্বর থেকে ‘ম্যান ভার্সেস বেবি’ স্ট্রিমিং হবে নেটফ্লিঙ্।ে অভিনয়ের পাশাপাশি সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন রোয়ান অ্যাটকিনসন নিজেই। তার সঙ্গে ছিলেন উইল ভেডিস।


এই বিভাগের আরো খবর