সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন টেইলর

প্রতিনিধি: / ১০৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

পাশ্চাত্য পপ তারকা টেইলর সুইফ্টের একাদশ অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েট্স ডিপার্টমেন্ট’ বেরিয়েছিল গত বছরের ১৯ এপ্রিল। মুক্তির পরই স্পটিফাইয়ের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়ার রেকর্ড গড়েছিল অ্যালবামটি। সেই অ্যালবামের প্রি-সেভ রেকর্ড ভেঙে দিয়েছে সম্প্রতি প্রকাশিত এই শিল্পীর দ্বাদশ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। এমন তথ্যই জানিয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাই। গত শুক্রবার প্রকাশিত অ্যালবামটির প্রি-সেইভ সংখ্যা পাঁচ মিলিয়ন ছাড়িয়েছে বলে জানিয়েছেন তারা। স্পটিফাইয়ের নির্বাহী মেডেলিন বেনেট আরও জানিয়েছেন, টেইলরভক্তদের জন্য অ্যালবামটির নিয়মিত আপডেইট অনলাইনে উপস্থাপন করা হবে। এরইমধ্যে নতুন এ অ্যালবামের জন্য প্রশংসায় ভাসছেন পপকন্যা টেইলর সুইফ্ট। নিউইয়র্ক টাইমস, সিএনএন, ভ্যারাইটি, বিবিসি, এপি প্রতিটি সংবাদমাধ্যমে অ্যালবামটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। যদিও ১২টি গানের এ অ্যালবামের কিছু গানের কথা নিয়ে কেউ কেউ আপত্তি তুলেছেন। ফুটবল তারকা ট্রাভিস কেলসির প্রেমে হাবুডুবু খাওয়া ৩৫ বছর বয়সি এ তারকাকে এ অ্যালবামে পাওয়া গেছে আরও প্রাণবন্তভাবে। অনেকেই বলছেন অ্যালবামে প্রেমকে অতিরঞ্জিত করেছেন শিল্পী। আবার কেউ কেউ বলছেন এটি টেইলর সুইফ্টের ‘অ্যাডাল্ট’ অ্যালবাম। মূলত ১২টি ট্র্যাকের এ অ্যালবামে শিল্পী তার জীবন এবং অনুভূতিগুলোকে তার ভক্তশ্রোতাদের সঙ্গে শেয়ার করেছেন।


এই বিভাগের আরো খবর