সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’

প্রতিনিধি: / ৯৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

গেল কোরবানির ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আলোচিত সিনেমা ‘নীলচক্র’। এবার ছবিটি যাচ্ছে দেশের বাইরে। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী জুটি অভিনীত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। বায়োস্কপ ফিল্মসের ব্যানারে আগামী শুক্রবার থেকে দুই দেশে মুক্তি পাবে এ সিনেমা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে বায়োস্কপ ফিল্মস। আধুনিক প্রযুক্তির সুযোগ নিয়ে তৈরি নানা ফাঁদের গল্পে নির্মিত হয়েছে ‘নীলচক্র’। মিঠু খানের পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। এখানে আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তা ফয়সাল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার বিপরীতে আছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ানসহ অনেকে। দেশে মুক্তির আগে গত বছরের শেষ দিকে আমেরিকান ফিল্ম মার্কেটে অনুষ্ঠিত হয়েছিল ‘নীলচক্র’-এর আন্তর্জাতিক প্রিমিয়ার। এবার বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।


এই বিভাগের আরো খবর