সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানি শিল্পী আলী আজমতের কনসার্টের তারিখ ঘোষণা

প্রতিনিধি: / ৮১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

সংগীত পরিবেশন করতে বাংলাদেশে আসছেন পাকিস্তানের জুনুন ব্যান্ডের শিল্পী আলী আজমত। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই জানিয়েছেন এ খবর। এবার জানালেন কনসার্টের তারিখ ও স্থান। আগামী ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে আলী আজমতের একক কনসার্ট। আয়োজন করছে অ্যাসেন বাজ। গতকাল বৃহস্পতিবার থেকে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেটসেট রকের ওয়েবসাইটে বিকেল ৫টা থেকে পাওয়া যাচ্ছে অগ্রিম টিকিট। চলতি বছরের ২ মে ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমতের। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের ওই কনসার্টের আয়োজন করেছিল অ্যাসেন বাজ। কিন্তু কনসার্টের আগের দিন সোশ্যাল মিডিয়ায় আলী আজমতের টিমের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে কনসার্ট নিয়ে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়নি। এমনকি কনসার্টের টিকিট কিনতেও নিষেধ করা হয়। সে ঘটনার প্রায় পাঁচ মাস পর একই আয়োজকের কনসার্টে বাংলাদেশে গান শোনাতে আসছেন আলী আজমত। ১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট ৯টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। শুরু থেকেই জুনুনের সঙ্গে আছেন আলী আজমত। ব্যান্ডের পাশাপাশি তিনি এককভাবে গেয়েছেন বলিউডেও। এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশে গাইতে আসছেন আলী আজমত। এর আগে জুনুন ব্যান্ডের সঙ্গে দুবার বাংলাদেশে এলেও এবারই প্রথম একক কনসার্ট করতে আসছেন তিনি। সবশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট মাতিয়েছিলেন আলী আজমত।


এই বিভাগের আরো খবর